Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৬:০৪ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বরগুনায় মহাসড়ক থেকে গোড়ালি বিচ্ছিন্ন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 
৫ October ২০২৫ Sunday ৫:১২:০৬ PM
Print this E-mail this

বরগুনায় মহাসড়ক থেকে গোড়ালি বিচ্ছিন্ন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরিশাল -পাথরঘাটা মহাসড়কের বামনার ডৌয়াতলা ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন সড়কের উপর থেকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। 

আজ রবিবার সকালের   দিকে স্থানীয়রা বামনা থানাকে জানালে তারা এ পরিচয়বিহীন যুবকের লাশ উদ্ধার করেন। যুবকের বয়স হবে ৩০ বছর। তার পরিচয় জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার। 

এসময় তিনি জানান, ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ সড়কে অজ্ঞাত লাশের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বামনা থানাকে বিষয়টি অবহিত করেন। এ লাশের শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতসহ একটি পা কেটে চামড়ায় ঝুলে আছে। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার  ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় এনে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com