গত ৭ সেপ্টেম্বর পত্রিকায় ভান্ডারিয়া পরিবার পরিকল্পনা দপ্তরের পারিশ্রমিক-ভ্রমণ ভাতায় কমিশন বানিজ্য, আটকে থাকে ফাইল শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশের পর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ, পরিবার পরিকল্পনা সহকারী হাসিনা খানমকে ভান্ডারিয়া থেকে নেছারাবাদ বদলির আদেশ প্রদান করেন।
যাহার স্বারক নং ৫৯.১১. ৭৯০০. ০০০. ০৩৪. ২৭. ০০০১. ২৫-৫৪৭, তারিখ ০৭/১০/২৫ তাকে প্রশাসনিক কারণ উল্লেখ করে বদলি করা হয়। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলে উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ নির্দেশ প্রদান করেন।
তদন্ত কমিটির প্রধান হচ্ছেন পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সাধারণ) সিরাজুল ইসলাম। তাকে আহবায়ক করে পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) মো. আবুল কালাম আজাদকে (সদস্য) এবং পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নিদের্শ দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, কর্মচারীদের মধ্যে হাসিনা খানমকে বদলি করে তাকে সেভ করার জন্য দুর্নীতির বিচার না করে তাকে অন্যত্র বদলি করা হয়। এদিকে তদন্ত কমিটি গত বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস পরিদর্শন করে কর্মচারীদের বিভিন্ন সাক্ষাৎ গ্রহণ করেন।
এসময় বিভিন্ন মাঠ কর্মচারীদের তদন্ত কর্মকর্তা হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখান যাতে কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ না করে। এবং তদন্ত টিম ভান্ডারিয়ার আগের দিন রাতে একটি টেবিল ক্রয় করে রাতে কর্মকর্তার কক্ষে প্রবেশ করান। গত অর্থ বছরে একটি টেবিল প্রায় অর্ধলাখ টাকায় ক্রয় করলে সেই টেবিলটি অফিস থেকে ওই রাতে উধাও হয়ে যায়। সঠিকভাবে তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।
এদিকে শিল্পী হাওলাদার আসবাবপত্র ক্রয় কমিটির একজন সদস্য ভান্ডারিয়া উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন তার স্বাক্ষর জাল করে বিল ভাউচার উত্তোলন করেন। যা তদন্ত করলে উক্ত কর্মকর্তার স্বাক্ষর তিনি প্রদান করেন নাই। এবং বিল ভাউচারে কোন কিছুই তিনি জানে না। বলে এ প্রতিবেদকে জানান।
মাঠ কর্মচারিদের দাবি জেলা তদন্ত ছাড়া যে কোন তদন্ত করলে সঠিক বিষয়টি বেড়িয়ে আসবে বলে তারা মনে করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার