Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ২:১৬ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » কুয়াকাটা সৈকতে যাওয়ার পথে দুর্ঘটনায় র‍্যাব সদস্যসহ নিহত ৩
১১ October ২০২৫ Saturday ৮:৪১:০৮ PM
Print this E-mail this

কুয়াকাটা সৈকতে যাওয়ার পথে দুর্ঘটনায় র‍্যাব সদস্যসহ নিহত ৩


পটুয়াখালী প্রতিনিধি:

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর ফতুল্লা এলাকায় যাত্রীবাহী বাস ও র‍্যাবের কোস্টার গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে ত্রিশজন আহত হয়েছেন। 

নিহতদের মধ্যে একজন র‍্যাব সদস্য, একজন নারী ও একজন শিশু রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে র‍্যাব সদস্যরা স্বজনদের সঙ্গে প্রায় ৩০ যাত্রী নিয়ে কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে একটি কোস্টার (বরিশাল মেট্রো-ঝ ১১-০০০৬) চালাচ্ছিলেন। ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা–ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহণের বাসের (বরিশাল মেট্রো ব-১১০২০৬) সঙ্গে কোস্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। 

দুর্ঘটনায় কোস্টারচালক এএসআই আব্দুল আলীম (৩৪), আফরোজা (২৮) নামে একজন নারী ও পিয়াস নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে পটুয়াখালী সিএমএইচে নেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রাশেদ জানান, র‍্যাব সদস্য ডিএডি ওমরের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি পটুয়াখালী সিএমএইচে আইসিইউতে রয়েছেন। এছাড়া আরও ১৭ জনকে সিএমএইচে ভর্তি রাখা হয়েছে। 

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও উদ্ধার কাজ শেষ হওয়ার পর তা স্বাভাবিক হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com