Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৮:১৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেঘনায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে কাজ শুরু হয়নি
১১ October ২০২৫ Saturday ১১:৩৯:১২ PM
Print this E-mail this

মেঘনায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে কাজ শুরু হয়নি


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানের মেঘনায় ৭০ লাখ টাকার সিমেন্টসহ ডুবে যাওয়া এমভি সৌমি ইসলাম-১ নামের কোস্টার জাহাজটি ডুবে যাওয়র একদিন পরও উদ্ধার কাজ শুরু হয়নি।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মাছঘাট সংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা আপর একটি জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটি একই অবস্থায় পড়ে আছে।

জানা যায়, নারায়ণগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টরি থেকে সাড়ে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রামগামী জাহাজ সৌমি ইসলাম-১ ভোলার দৌলতখান উপজেলার ডুবোচরে আটকা পড়ে। শুক্রবার বেলা ১২ টার দিকে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের জাহাজটি ধাক্কা দেয়। এতে সৌম ইসলাম-১ এর তলা ফেটে জাহাজটি তলিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ভিএইচএফ মেরিন রেডিওতে বারবার জানাচ্ছিলাম যে সামনে আমাদের জাহাজ আটকে আছে। কিন্তু এমভি টিটু-৫৪ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পরই জোরে ধাক্কা লাগে, মুহূর্তের মধ্যেই তলা ফেটে পানি ঢুকে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা প্রাণে বাঁচলেও পুরো মালামাল ডুবে গেছে। বর্তমানে জাহাজের অর্ধেকের বেশী পানিতে তলিয়ে রয়েছে। জাহাজটি উদ্ধারে শনিবার একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে গেছে। কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।’

এদিকে দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com