Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১১:১৯ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » ভাবি হত্যার সাজা খেটে ফিরেই ভাতিজিকে হত্যা
১৫ October ২০২৫ Wednesday ৩:০৬:১৪ PM
Print this E-mail this

ভাবি হত্যার সাজা খেটে ফিরেই ভাতিজিকে হত্যা


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে আপন চাচার হাতে নৃশংসভাবে খুন হয়েছে নাহিল আক্তার তান্নু (৬) নামে এক শিশুকন্যা। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু তান্নু স্থানীয় দুলাল খানের মেয়ে ও লাউপাড়া আইডিয়াল কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাচা হাবিব খান ওরফে হাবিল (২৭) গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে শিশুটিকে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তান্নুকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে বরিশাল যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। 

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত হাবিল খান শিশু তান্নুর বাবা দুলাল খানের ছোট ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়া আক্তারকে (৩০) জবাই করে হত্যা করেন ছোট ভাই হাবিল খান। সেই ঘটনায় সাত বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান তিনি। মুক্তির পর থেকেই এলাকায় দিনমজুরের কাজ করছিলেন।

তান্নুর বাবা দুলাল খান বলেন, ১০ বছর আগে আমার স্ত্রীকে জবাই করে হত্যা করে হাবিল। পরে আমি দ্বিতীয় বিয়ে করি। আজ আমার এ সংসারের একমাত্র কন্যাকেও মেরে ফেলল সে। আমি খুনি হাবিলের ফাঁসি চাই। 

তালতলী থানার ওসি শাহজালাল মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হাবিল খানকে আটক করেছে। শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com