ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বাকেরগঞ্জ–সুবিদখালী–বরগুনা আঞ্চলিক মহাসড়কে ‘মির্জাগঞ্জ উপজেলাধীন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, শিক্ষক নেতা মো. মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, অধ্যক্ষ মো. খবির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইত্তেজা হাসান, উপাধ্যক্ষ আ. মান্নান লোটাস, প্রভাষক মো. মাহাবুব রহমান টুকু, প্রভাষক মো. আবদুর রহিম চান, প্রভাষক এনামুল হক জাকির, প্রধান শিক্ষক মো. গোলাম সরোয়ার বাদল, সহকারী শিক্ষক মো. আবু সালেহ ও মো. শাহজাদা রনি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং দায়ী পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। একই সঙ্গে তারা শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান থেকে বিরত থেকে কর্মবিরতি পালন করা হবে এবং ঢাকায় চলমান আন্দোলনে যোগ দিতে সকল শিক্ষক-কর্মচারী ঐক্যবদ্ধভাবে রাজধানীর উদ্দেশে যাত্রা করবেন।
মানববন্ধন শেষে পুলিশি হামলায় আহত শিক্ষকদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন ভাজনা কদমতলা নুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রুহুল আমিন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও