কাজিরহাটে জমি সংক্রান্ত বিরোধে মারামারি,কলেজ ছাত্রী আহত
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের কাজীরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে মারামারি করে কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে।
তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানাজায় রবিবার দুপুর দেড়টার দিকে কলেজ ছাত্রীর মামার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত কলেজ ছাত্রীর মামা কবির হাওলাদার জানান দুপুরে নিজ বাড়িতে গাছের লাকরী কাটতে গেলে প্রতিপক্ষ জাহিদুল ইসলাম, ওমর, সহিদ খান দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে।
তখন আমার মা ও ভাগ্নি কলেজ ছাত্রী লাবনী আক্তার বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মাথায় গুরুতর আঘাত করে। এছাড়াও তিনি জানান আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জোর পূর্বক জমি দখল করে ভোগ করেছেন।
কাজীরহাট থানার তদন্ত কর্মকর্তা দিপঙ্কর রায় বলেন দুপুরে রক্তাক্ত অবস্থায় থানায় আসলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ