Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৯:০৯ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরের কালিগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল
২২ October ২০২৫ Wednesday ১০:০৩:২২ PM
Print this E-mail this

নাজিরপুরের কালিগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের শাখারীকাঠী গ্রাম সংলগ্ন কালিগঙ্গা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্য নৌকাবাইচ দেখতে কালিগঙ্গা নদীর দুপাড়ে মানুষের ঢল নামে। নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের শাখারীকাঠি গ্রামে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজাকে কেন্দ্র করে দশহরার দিন উপলক্ষে স্থানীয় যুবকদের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এখানে আগে প্রতি বছর নৌকাবাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু নানা কারণে মাঝে প্রায় দুই যুগ বন্ধ ছিল। এ বছর উপজেলা প্রশাসন ও বিএনপির সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে তিনটি ও বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে একটিসহ মোট চারটি নৌকা অংশ নেয়। প্রতি দলে ৩০-৪০ জন মাঝি সম্মিলিতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন।

নৌকাবাইচের সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল। মেলায় হাওয়াই মিঠা, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, পিঠা-পুলির পসরা বসে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আল মাহমুদ ভূইয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com