Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ২:২৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জ নদীতে ভাসছিল হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ
৩ November ২০২৫ Monday ১:৫৪:৫১ PM
Print this E-mail this

বাকেরগঞ্জ নদীতে ভাসছিল হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালে বাকেরগঞ্জে কারখানা নদী থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার দুধল ইউনিয়নের পঙ্খী মার্কেট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে মেরুন কালার হাফপ্যান্ট ও গায়ে টিশার্ট রয়েছে।

স্থানীয়রা জানান, হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি কারখানা নদীতে ভাসছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে ষড়শি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে।

দুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্শেদ বলেন, নিহত ব্যক্তিকে এলাকার কেউ চেনেন না। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা অন্য কোথাও হত্যা করে মরদেহ হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ষড়সি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ষড়শি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে উদ্ধার করেছে। মরদেহটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, কীভাবে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com