সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান আর নেই। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে আমেরিকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবদুর রহমান ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।
শিগগিরই মরহুমের মরদেহ দেশে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নলছিটিতে প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার