Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৮:১৩ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ইউএনও এর প্রশংসা ক্ষুদ্র পেশার ১৫ জন পেল টোল-ফ্রী টল ঘর
১৯ November ২০২৫ Wednesday ৪:৪৪:৩২ PM
Print this E-mail this

কলাপাড়ায় ইউএনও এর প্রশংসা ক্ষুদ্র পেশার ১৫ জন পেল টোল-ফ্রী টল ঘর


প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)কলাপাড়া পৌরসভার অর্থায়নে পৌর এলাকার নতুন বাজারে নির্ধারিত স্থানে ফুটপাতে ক্ষুদ্র পেশার ১৫ জন পেল টোল-ফ্রী টল ঘর।দীর্ঘ ৭০ বছরের অপেক্ষার অবসান হলো পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মুচি ও ছাতা মেরামতকারীদের। অবশেষে তারা পেলেন নিজেদের নির্ধারিত স্থায়ী জায়গা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সম্পূর্ণ টোল ফ্রী ভাবে ক্ষুদ্র পেশা ব্যবসা করার জন্য স্থান বরাদ্দ দেন কলাপাড়া পৌরসভার প্রশাসক জনাব কাউছার হামিদ। এতে ১০ জন মুচি, ০৪ জন ছাতা মেরামতকারী ও ০১ জন লৌহজাত পণ্য বিক্রেতাকে সম্পূর্ণ টোল ফ্রী ভাবে ব্যবসা করার জন্য নির্ধারিত স্থানে টল ঘর বরাদ্দ দেওয়া হয়।নির্ধারিত স্থানে জায়গা পেয়েছেন যেসকল মুচি তাঁরা হলেন, গোবিন্দ দাস, কৃষ্ণ চন্দ্র দাস, শ্যামল চন্দ্র, সুমন দাস, গৌতম চন্দ্র দাস, ধীরেণ চন্দ্র দাস, পরেশ চন্দ্র দাস, পরিমল ঋষি, সুষেন চন্দ্র দাস, অনিল চন্দ্র দাস। ছাতা মেরামতকারীরা হলেন, মোঃ ফরিদ হাওলাদার, মোঃ শাহজাহান খান, মোঃ আঃ রশিদ আকন ও মোঃ জুয়েল।লৌহজাত পণ্য বিক্রেতা শান্তি কর্মকার‌।

উল্লেখ্যঃ গত ৩ নভেম্বর ফুটপাত দখলমুক্ত অভিযানে মুচি ও ছাতা মেরামতকারীদের সরিয়ে দেওয়া হয়। এতে প্রশাসক তাদের বিকল্প স্থানের আশ্বাস দেন। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশবিশেষ হিসেবে পৌর প্রশাসক যে সকল ফুটপাত দখলকারী ক্ষুদ্র পেশার ব্যবসায়ীদের উচ্ছেদ করেছেন, ওই ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র পেশার ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য পৌর প্রশাসক এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে পৌর শহরের নতুন বাজার এলাকার মহিলা মার্কেটসংলগ্ন স্থানে পাকা ফ্লোর ও টিনসেড ছাউনিযুক্ত নতুন বসার ব্যবস্থা করে দেওয়া হয়।এসময় মুচি সমিতির সভাপতি পরিমল ঋষি বলেন, ফুটপাতে কাজ করার যে মানসিক চাপ ও উচ্ছেদ হওয়ার ভয় তা থেকে তাঁরা মুক্তি পেয়েছেন। এজন্য পৌর প্রশাসক, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লিঃ এর নেতৃবৃন্দ এবং যারা এই স্থায়ী জায়গা পেতে সাহায্য করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি নাজমুল ইসলাম জনান, কলাপাড়া পৌর প্রশাসকের ফুটপাত দখলমুক্ত অভিযানের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় ক্ষুদ্র এ পেশার ব্যবসায়ীরা তাদের দখলকৃত ফুটপাত ছেড়ে দেয়। এতে পৌর প্রশাসক মহোদয় খুশি হয়ে তাঁদের ১৫ জনের জন্য নির্ধারিত স্থানে টল ঘর নির্মাণ করে দেয়। তাঁহার এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ দৈনিক খবর সংযোগকে বলেন, ক্ষুদ্র পেশার ১৫ জনকে পৌর কতৃপক্ষের অর্থায়নে নতুন বাজারে নির্ধারিত স্থানে টল ঘর করে দেয়া হয়েছে। এখানে তাঁরা সম্পুর্ন টোল-ফ্রী ও স্থায়ীভাবে ব্যবসা করার জন্য স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এখান থেকে কাউকে উচ্ছেদও করা হবে না।এসময়ে কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতি লিঃ এর নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে নিম্নবিত্ত ক্ষুদ্র পেশার কর্মজীবী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় এলাকায় চলছে প্রশংসার জোয়ার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com