Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ১০:২৯ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৪
১৯ November ২০২৫ Wednesday ৬:৫৬:৩৪ PM
Print this E-mail this

গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৪


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সবাই আশঙ্কামুক্ত।

গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব রয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com