Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৬:১৫ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠিতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ পাওয়া গেল ডোবায়
২৭ November ২০২৫ Thursday ৯:১৯:০৮ PM
Print this E-mail this

ঝালকাঠিতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ পাওয়া গেল ডোবায়


কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের দশদিন পর ডোবা থেকে পঁচাত্তর বছর বয়সি মানুষিক ভারসাম্যহীন এক বৃদ্ধ’র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল খালেক শেখ (৭৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার আওরাবুনিয়া গ্রামে মেয়ে লাকি বেগমের বাড়িতে আসে। শনিবার (১৫নভেম্বর) সকালে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। খুঁজে পেতে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। বুধবার সন্ধ্যায় ধান ক্ষেতের মধ্যে একটি ডোবায় অর্ধগলিত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে মেয়ে লাকি বেগম থানায় এসে তার বাবার মরদেহ সনাক্ত করেন।
 

থানার ওসি মংচেনলা জানান, ধারনা করা হচ্ছে ৮/১০ দিন আগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com