Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১০:৪৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » দুই যুগ পর প্রাণ ফিরেছে বাউফলের পাবলিক লাইব্রেরির
২৯ November ২০২৫ Saturday ১:৩০:২৬ PM
Print this E-mail this

দুই যুগ পর প্রাণ ফিরেছে বাউফলের পাবলিক লাইব্রেরির


অনলাইন নিউজ ডেস্ক:

দুই যুগ পর প্রাণ ফিরছে পটুয়াখালীর বাউফল পাবলিক লাইব্রেরির। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি ও আন্দোলনের মুখে গত সোমবার দুপুরে বাউফল পৌর সদরের পাবলিক লাইব্রেরির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন করেন।

স্থানীয়রা জানান, কর্তৃপক্ষের তদারকির অভাব ও উদাসীনতায় দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় কার্যক্রম বন্ধ ছিল উপজেলার একমাত্র পাবলিক পাঠাগারটি। সংস্কারের অভাবে বৃষ্টির দিনে ছাদ চুঁইয়ে পানি ও পলেস্তারা খসে পড়তে থাকে দেয়ালের। ভেতরে জমে ময়লা-আবর্জনার স্তূপ। চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভেঙে যায়। ইঁদুর ও তেলাপোকায় নষ্ট করে ফেলে পাঠ্যবই, গল্প, উপন্যাসসহ প্রায় দেড়-দুই হাজার বিভিন্ন ধরনের বই। ভবনের বারান্দা দখলে নিয়ে লেপ-তোশক ও ফার্নিচার তৈরির কাজ করতেন ব্যবসায়ীরা। নিষ্প্রাণ হওয়ায় অন্ধকার নামলেই ভবনের পাশে সুনসান নীরবতা নেমে আসে। মানুষসহ বিভিন্ন প্রাণী মলমূত্র ত্যাগের জায়গায় পরিণত হয়।

পৌর সদরের বাসিন্দা আবু জাফর আহম্মেদ বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পরে পৌর সদরের পাবলিক মাঠ লাগোয়া বাউফল পাবলিক লাইব্রেরিটি সরকারি পৃষ্ঠপোষকতায়

স্কুল-কলেজের ছাত্রছাত্রী, পত্রিকাপাঠকসহ সর্বস্তরের মানুষের কাছে এলাকার জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ লাইব্রেরির পরিচালনা পর্ষদের সভাপতি। পরিচালনা পর্ষদের অবহেলায় ২০০০ সাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় লাইব্রেরিটি। উপজেলা উন্নয়ন কমিটির সভায় একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হয়নি। এরপর বিভিন্ন সময় এটির কার্যক্রম শুরুর দাবি উঠলে তাও কার্যকর হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে ফের লাইব্রেরিটি চালুর দাবি ওঠে।

তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকার তরুণরা মিলে পাবলিক লাইব্রেরি সংস্কারপূর্বক চালুকরণ দাবি আদায় বাস্তবায়ন কমিটি নামে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। ছবিসহ লেখালেখি প্রকাশিত হয় পত্রপত্রিকায়। লাইব্রেরিটি চালুর দাবিতে জেলা-উপজেলার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। সর্বশেষ বছর তিনেক আগে লাইব্রেরির নতুন ভবন নির্মিত হলেও অজ্ঞাত কারণে তা খুলে দেওয়া হচ্ছিল না। লাইব্রেরিটি খুলে দিতে নতুন ভবনের উদ্বোধন করা হচ্ছে। এটা আনন্দের সংবাদ।

বাউফল ডিগ্রি কলেজের শিক্ষার্থী মানছুরা আক্তার জানায়, শুনেছি সকাল-বিকেল শিক্ষক, ছাত্রছাত্রীসহ বয়োবৃদ্ধরা ওই লাইব্রেরিতে পড়াশোনা করতে আসতেন। লাইব্রেরিটি নিষ্প্রাণ থাকায় সবাই পত্রপত্রিকা ও বই পড়া থেকে বঞ্চিত ছিল। এখন শিক্ষার্থী থেকে বিভিন্ন শ্রেণির লোকজন জ্ঞানচর্চা করতে পারবেন। বর্তমানে হাতের নাগালে মাদকের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও তরুণ সমাজ বিপথে যাচ্ছে। সুযোগ-সুবিধা থাকলে শিক্ষার্থী ও তরুণরা অবসরে লাইব্রেরিতে ফিরবে।

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মু. ওয়াহিদুজ্জামান সুপন বলেন, পাবলিক লাইব্রেরিটি একসময় ছাত্র-শিক্ষক, বয়োবৃদ্ধসহ বিভিন্ন পেশার মানুষের প্রতিদিনের মিলন মেলা ছিল। বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই পত্রিকা ও বইপড়া থেকে বঞ্চিত হচ্ছিল। এ সময় মাদকের ছোবল থেকে তরুণদের বাঁচাতে লাইব্রেরিটি চালুর দাবি স্থানীয় তরুণদেরই প্রাণের দাবি ছিল। এখন থেকে এখানে জ্ঞান চর্চায় ভালো সময় কাটাতে পারবে তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com