Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৭:৩৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা, ইটভাটার কার্যক্রম বন্ধ
৬ December ২০২৫ Saturday ৮:১৯:০৬ PM
Print this E-mail this

বাউফলে ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা, ইটভাটার কার্যক্রম বন্ধ


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতাপটুয়াখালীল বাউফল উপজেলার নুরাইনপুর এলাকায় এমএবি ব্রিকস নামের একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। ইটভাটাটির নিবন্ধনের কোনো দালিলিক কাগজ দেখাতে না পারায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং অবৈধভাবে মাটি কেটে ব্যবহার করায় বালু মহল ও মাটি ব্যবস্থা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার মো. সোহাগ মিলু বলেন,‘ অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ইটভাটার ম্যানেজার তাপস পালকে (৪২)তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইটভাটাটির স্বপক্ষে কোনো দালিলিক কাগজ দেখাতে না পারায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে ইটভাটার নিবন্ধনের কাগজ দেখাতে পারলে ফের চালু করতে পারবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com