Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৪২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » মির্জাগঞ্জ » পটুয়াখালী-১ আসনে এনসিপির প্রার্থী জহিরুল ইসলাম
১১ December ২০২৫ Thursday ৪:৪১:৫৪ PM
Print this E-mail this

পটুয়াখালী-১ আসনে এনসিপির প্রার্থী জহিরুল ইসলাম


পটুয়াখালী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাকে মনোনীত করেছে। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুমোদিত আইনজীবী।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ১২৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

জহিরুল ইসলাম মুসা দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ঐতিহ্যবাহী জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ. রাজ্জাক মাষ্টারের একমাত্র ছেলে।

জহিরুল ইসলাম মুসা বলেন, আমি পটুয়াখালী-১ আসনের তরুণদের নিয়ে কাজ করতে চাই। এই জেলায় একটি ক্যাডেট কলেজ করতে চাই। যেখানে দক্ষিণ অঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। আশা করি এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে এই এলাকার মানুষের জন্য কাজ করতে পারব।

এনসিপি দলটির নিবন্ধন প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন এবং এনসিপির নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ অর্জনে বিশেষ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com