Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৫:৪৮ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: ভান্ডারিয়ায় সাদিক কায়েম
১৩ December ২০২৫ Saturday ১২:৩৮:১৬ PM
Print this E-mail this

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: ভান্ডারিয়ায় সাদিক কায়েম


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আজ যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)। আগ্রাসন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আজকের তরুণ প্রজন্ম যে সংগ্রাম করছে, তার বীজ তিনি বপন করে গেছেন। এ কারণেই এ প্রজন্ম তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘২০২৩ সালে যেদিন আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেন, সেদিন আমরা তাঁর কফিন ধরে শপথ করেছিলাম—যারা তাঁকে অন্যায়ভাবে কারাবন্দী রেখেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। সেদিন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকে ভেঙে পড়েছিল।’

সাদিক কায়েম আরও বলেন, ‘ঢাকায় তাঁর জানাজা আদায়ের চেষ্টা করা হলেও বাধা দেওয়া হয়। পরে পিরোজপুরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আমরা তাঁর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করি।’

সম্মেলনে সভাপতিত্ব করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি আফজাল হোসাইন শোয়াইব।

আন্তর্জাতিক কিরাত সম্মেলনে ইরান, ফিলিপাইন, মিসর ও বাংলাদেশের কারিরা অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, ভান্ডারিয়া উপজেলা আমির মো. আমীর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com