Home » পটুয়াখালী » বাউফল » জানা গেল ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন যুবকের বাড়ির ঠিকানা
১৩ December ২০২৫ Saturday ১:২৪:৪৪ PM
জানা গেল ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন যুবকের বাড়ির ঠিকানা
আমাদের বরিশাল ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজের পাশে। তার পিতার নাম হুমায়ুন কবির।
ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিসি কালচার হাউজিং সোসাইটি (বাসা নং-৪১, রোড নং-০৯)-এ বসবাস করতেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টের তথ্য ও ছবি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাড়ি বাউফলে- এ তথ্য জানাজানি হওয়ার পর এলাকায় মানুষের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প