Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৫:৩২ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » আ.লীগ নেতা জেলে, ঝুলে আছে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণ
১৬ December ২০২৫ Tuesday ৪:০৪:৫৩ PM
Print this E-mail this

আ.লীগ নেতা জেলে, ঝুলে আছে ১২৩ কোটি টাকার সেতু নির্মাণ


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। বর্তমানে কাজ বন্ধ থাকার পর প্রকল্পটি এখন বাস্তবায়ন সংকটে। 

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের ঠিকাদার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বরলাম পোদ্দার কারাবন্দি থাকায় ১২৩ কোটি টাকার এ সেতুর নির্মাণকাজ আটকে গেছে। নদীর দুই প্রান্তে বসানো হয়েছে কয়েকটি পিলার তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।

এলজিইডির নলছিটি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ এই সেতুটি গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে অনুমোদন পায়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৯ লাখ টাকা। ২০২৩ সালের ২৫ এপ্রিল নির্মাণকাজ শুরুর পর ২০২৬ সালের ৯ এপ্রিল শেষ হওয়ার কথা। কিন্তু অধিকাংশ সময় পেরিয়ে গেলেও গতি নেই কাজের। বরং দীর্ঘ সময় ধরে কার্যত বন্ধ থাকায় থমকে যায় সামগ্রিক অগ্রগতি। 

স্থানীয়দের অভিযোগ, প্রধান ঠিকাদার এবং আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাবন্দি থাকায় প্রকল্পের ব্যবস্থাপনা ভেঙে পড়ে। সাইটে তদারকি, কর্মী ব্যবস্থাপনা, সরঞ্জাম ও মালামাল সরবরাহ সবই থমথমে হয়ে যায়। সরকার পরিবর্তনের পর কাজ আরও স্থবির হয়ে পড়ে বলেও অভিযোগ তাদের। দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি বলতে ১৮টি পিলারের আংশিক নির্মাণ। নদীর দুই প্রান্তে কয়েকটি স্প্যান বসানো হলেও বাকি কাজ থেমে আছে পুরোনো জটেই। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ কোটি টাকা অগ্রিম বিল উত্তোলন করেছে, কিন্তু সে তুলনায় মাঠে কাজের গতি সামান্যই।

স্থানীয় বাসিন্দা আনিচ তালুকদার, জাকির হোসেন, রিয়াজ হাওলাদার বলেন, সেতুটি চালু হলে সরাসরি উপকার পাবেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ। তবে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মানুষের বিশেষ কোনো প্রয়োজনই পূরণ করবে না এই সেতু। এর মাঝেই সেতুটির দুই প্রান্তের সংযোগ সড়ক এখনো চলাচলের অনুপযোগী। নেই শিল্পকারখানা, নেই বড় জনচাপ। ফলে ১২৩ কোটি টাকার বিশাল বাজেট নিয়ে প্রশ্ন তোলেন তারা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com