Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই
২১ December ২০২৫ Sunday ২:১১:২৫ PM
বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাউফল উপজেলার ধুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ অগ্নিকাণ্ডে রাকিব হোসেনের ফার্মেসি, সুলতান মেলকারের চায়ের দোকান, বেলাল মেলকারের মুদি ও মনোহারি দোকান, আমিন হোসেনের মুদি দোকান এবং নয়ন শরীফের খাবার হোটেল সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প