পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের স্লোব বাংলাদেশ নামে একটি বেসরকারী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু হাফসা ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামের আমিন খানের মেয়ে। হাফসা সম্প্রতি কালিশুরী ইউনিয়নের হাসপাতালের অদুরে শিবপুর গ্রামে নানা জলিল হাওলাদারের বাড়িতে বেড়াতে আসছিল। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার দিকে হাফসা হাটতে হাটতে হাসপাতালের সামনে আসলে দ্রুত গতির ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে হাফসাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাফসার মৃত্যু হলে ট্রলি চালক দ্রুত পালিয়ে যায়। পড়ে স্থানীয়রা মীম ব্রিকস নামে একটি ইটভাটার ট্রলির অপর দুই চালক রফিক ও রিফাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প