Home » পটুয়াখালী » বাউফল » বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের শুভেচ্ছা বিনিময়
২২ December ২০২৫ Monday ৫:২৮:০২ PM
বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের শুভেচ্ছা বিনিময়
বাউফল ((পটুয়াখালী) প্রতিনিধি:
ঐতিহ্যবাহী বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন। আজ সোমবার দুপুর সারে ১২টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সভাপতি এইচ এম নুরুল আমিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যান্ত গভীর। তাই ঐতিহ্যবাহী প্রেসক্লাবে সদ্য অনুষ্ঠিত হওয়া কার্যকরী পরিষদের নির্বাচনে জয়ীদের ফুলেল শুভেচ্ছা জানাতে পেরে আমরা আন্দিত। নতুন এই কমিটির সর্বাত্মক মঙ্গল কামনা করেন। পরে সভাপতি জলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ডা. হুমায়‚ন কবির, সাংগঠনিক সম্পাদক মুফতি খালিদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাও. আবু বকর, আইন ও মানবাধিকার সম্পাদক এম এ রব নোমান, হাফেজ মো. শরিয়ত উল্লাহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, হাফেজ মো. ইব্রাহিম, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক, প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল্লাহ এবং ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি এমদাদুল্লাহ আল হাদী,অর্থ সম্পাদক মুনিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক, মু. মাসুম বিল্লাহ সহ বাউফল প্রেসক্লাবের সাংবাদিকগণ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প