Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৫:০৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই
২৬ December ২০২৫ Friday ৮:২৬:১৬ PM
Print this E-mail this

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

বাউফল-লেবুখালী মহাসড়কে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিক্সা ও টমটমের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুমকি উপজেলার রাজাখালি শ্রীরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো.রবিউল (৬) ও বগা ইউনিয়নের কলতা গ্রামের আজিজ মিয়ার ছেলে মো. ইব্রাহীম (৫৫)।এ সময় গুরুতর আহত ঝিলনা গ্রামের মো. সুমন সর্দার (২৫) ও কলতা গ্রামের আবদুল কাদের (৫০) নামে দুইজনকে আশংকাজনক অস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজাখালি শ্রীরামপুর ব্রিজ এলাকা দিয়ে যাত্রীবাহী অটোরিকসা লেবুখালীর দিকে যাওয়ার সময় শ্রীরামপুর লিঙ্করোড থেকে দ্রুত গতিতে আসা ইঞ্জিন চালিত টমটম যাত্রীবাহী অটোরিকসার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকসা উল্টে শিশুসহ ৪যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষনা করেন। অপর আহত ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, নিহত ২জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com