Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ১:৩৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » আগামী সংসদ নির্বাচন যেন ইতিহাস হয়ে থাকে , জেলা প্রশাসক খায়রুল আলম
২৭ December ২০২৫ Saturday ৯:০৫:২৩ PM
Print this E-mail this

আগামী সংসদ নির্বাচন যেন ইতিহাস হয়ে থাকে , জেলা প্রশাসক খায়রুল আলম


সুমন বাবুগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল জেলা প্রশাসক। শনিবার (২৭ ডিসেম্বর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন প্রিজাইটিং অফিসারদের উদ্দেশ্য বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ শান্তিপূর্ণ।

একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সঠিক দায়িত্ব পালন করতে হবে । তাই আপনাদের দায়িত্ব সম্পর্কে আগে থেকেই বুঝে নিয়ে পালন করতে হবে। আপনারা যদি নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ইতিহাস হয়ে থাকতে পারে। আগামী সংসদ নির্বাচনে যদি ইতিহাস সৃষ্টি করতে পারি। সেটার ক্রেডিট কিন্তু আমার না সেটার ক্রেডিট আমাদের সবার। তাই কোনো ধরনের পক্ষপাতিত্ব না রেখে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। দায়িত্বের কোন অবহেলা যেন না ঘটে সে দিকে খেয়াল রাখবেন। কেউ দায়িত্ব অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সরকার বদ্ধপরিকর’। এসময় জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, গণভোট সম্পর্কে প্রজেক্টর এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মতবিনিময় সভায় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার রেহানা আক্তার। পরে উপজেলার মাধবপাশা ইউনিয়নের অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com