Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৪:১৪ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » ভান্ডারিয়া » পিরোজপুর-২ আসন: ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়ছেন : মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের প্রার্থীর মধ্যে
৩ January ২০২৬ Saturday ২:৫৫:৪০ PM
Print this E-mail this

পিরোজপুর-২ আসন: ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়ছেন : মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের প্রার্থীর মধ্যে


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে এবার ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়ছেন। জাতীয় পার্টি (জেপি) নিয়ে লড়ছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই মোঃ মাহিবুল হোসেন এবং তার আপন ভাই ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি, বিএনপি নেতা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন মাহমুদ হোসেন। মার্কা না পেলেও তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াত ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন সাইদীর ছেলে শামীম সাইদী, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহম্মদ সোহেল মনজুর। এছাড়াও এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন দাখিল করেছেন মোঃ আবুল কালাম আজাদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনয়ন দাখিল করেছেন ফয়সাল খান, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান। এ নিয়ে আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির আহম্মদ সোহেল মনজুর এবং জামায়াতের প্রার্থী শামীম সাঈদীর সাথে মূল প্রতিদ্বন্ধিতা হবে বলে এলাকাবাসী অনেকেই জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com