Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ১:২১ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুর-১: ২৯ বছর পরে নিজস্ব প্রার্থী পেয়ে স্বপ্নে বিভোর বিএনপি নেতাকর্মীরা
৮ January ২০২৬ Thursday ৪:৩৯:৪৬ PM
Print this E-mail this

পিরোজপুর-১: ২৯ বছর পরে নিজস্ব প্রার্থী পেয়ে স্বপ্নে বিভোর বিএনপি নেতাকর্মীরা

পিরোজপুর প্রতিনিধি:

দীর্ঘ ২৯ বছর পর পিরোজপুর-১ আসনে বিএনপির নিজস্ব প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে মনে করছেন নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) দীর্ঘ ২৯ বছর পর বিএনপি দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে ১২ দলীয় জোটের পক্ষ থেকে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হলেও চূড়ান্তভাবে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। মনোনয়ন ঘোষণার পরপরই পিরোজপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

২৯ বছর পরে নিজস্ব প্রার্থী পেয়ে স্বপ্নে বিভোর বিএনপি নেতাকর্মীরা

নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২৯ বছর ধরে এই আসনে বিএনপি জোটের প্রার্থী দিয়ে নির্বাচন করায় তাদের মধ্যে ক্ষোভ ও বঞ্চনার অনুভূতি ছিল। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর নিজস্ব প্রার্থী পাওয়ায় তারা নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছেন। দলীয় প্রার্থী পাওয়ায় এতো বছরের কষ্ট এবং ক্ষোভ দূর হয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা এবং দলীয় প্রার্থী পাওয়ায় দল আরও বেশি সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, দীর্ঘ ২৯ বছর পর দলীয় প্রার্থী পাওয়ায় আমাদের যে আকাঙ্ক্ষা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বিএনপি নেতাকর্মীরা যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছে তারই একটা পুরস্কার পেয়েছি। দীর্ঘদিন এই আসনে জোটের প্রার্থী ছিল, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের দলের নেতাকর্মীরা মাঠে ছিল। তাদের ভেতরে একটি ক্ষোভ ছিল জোটের প্রার্থী দেওয়ায়, কিন্তু এবার ধানের শীষের প্রার্থী দেওয়ায় নেতাকর্মীরা অনেক খুশি।

পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ২৯ বছর পর ধানের শীষের মানুষ ধানের শীষ পেয়েছে। যারা জেল খেটেছে, যারা লড়াই করেছে, যারা মামলা খেয়েছে, যারা ঘরছাড়া হয়েছে তাদের বিজয় হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com