Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ছাত্রদলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও ভাঙচুরের অভিযোগ
১০ January ২০২৬ Saturday ৪:৩৪:৪৩ PM
বাউফলে ছাত্রদলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও ভাঙচুরের অভিযোগ
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীর দোকানে লুটপাট, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ডিয়ারা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে স্থানীয় ছাত্রদল নেতা সোহেল রাঢ়ির নেতৃত্বে মুজাহিদ, জহিরুল ও সাইফুলসহ ১৫-২০ জন ব্যক্তি হামলা চালায়।
এ সময় দোকানে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে।
এসময় বাধা দিতে গেলে দোকান মালিক আবুল হোসেনকে বেধড়ক মারধর করে। আবুল হেসেন জামায়াতের সমর্থক বলে জানা গেছে।
আহত আবুল হোসেন বলেন, “গত তিন-চার দিন ধরে সোহেল রাঢ়ি আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার দোকানে হামলা চালায়।”
তবে অভিযুক্ত সোহেল রাঢ়ি অভিযোগ অস্বীকার করে বলেন, ” আমি কোনো চাঁদা চাই নাই । আবুল হোসেন বিগত দিনে আওয়ামী লীগ করেছে। কারা তার দোকান ভাংচুর করেছে আমি জানি না।”
এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “জামায়াতের আমির বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প