Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৫:২৮ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় জামায়াত কর্মীদের হামলায় বিএনপির ২ নেতা আহত
১৪ January ২০২৬ Wednesday ১২:০৭:৫৯ PM
Print this E-mail this

পাথরঘাটায় জামায়াত কর্মীদের হামলায় বিএনপির ২ নেতা আহত


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে জামায়াত কর্মীদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপি।  আহত দুই নেতাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পরে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  পাথরঘাটা থানার ওসি মংচেনলা বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী।

পাথরঘাটা উপজেলা বিএনপি সূত্র জানায়, খলিফার হাট বাজারের একটি দোকানে বিএনপির কয়েকজন নেতাকর্মী বসে চা পান ও রাজনৈতিক আলোচনা করছিলেন।  এ সময় সেখানে থাকা জামায়াতের কিছু নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা হকিস্টিক, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন।  এ সময় জামায়াতের কর্মীদের ছুরিকাঘাত ও লাঠিসোঁটার আঘাতে সরোয়ার হোসেন ফারুক এবং সেলিম বেপারী নামে উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হন।  পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের বিষয়ে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুদুল আলম বলেন, চরদোয়ানী এলাকার ঘটনায় এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি। 

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন, জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় আমাদের দুজন উপজেলা বিএনপির নেতা গুরুতর আহত হয়েছেন।  তাদের উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই বরিশাল নেওয়া হয়েছে।  এটি অত্যন্ত নিন্দনীয় ও কাপুরুষোচিত ঘটনা। আমার মনে করি রাজনৈতিক সহনশীল পরিবেশকে নষ্ট করার জন্য এরকম পরিকল্পিত হামলা করা হয়েছে।  আমরা প্রশাসনকে ইতোমধ্যেই জানিয়েছি।  এছাড়াও আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি, যাতে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, চরদুয়ানী এলাকায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন, তবে বিএনপির দুজন গুরুতর আহত হয়েছেন।  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com