পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ও অফিসের দরজা-জানালা পুড়ে গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের চরমিয়াজান বাজারে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১১টার দিকে চরমিয়াজান বাজারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির অফিসে আগুনের লেলিহান শিখা দেখে এক ব্যক্তি ডাক চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী জানান, বিএনপি অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, কারা অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করছি- আওয়ামী লীগ ও জামায়াতের লোক বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প