Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:৩৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন
১৫ January ২০২৬ Thursday ৩:২১:৫৪ PM
Print this E-mail this

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য এবং তার অনুসারীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান। 

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় বাউফলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তার অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াত কর্মীদের ওপর হামলা, হুমকি-ধমকি, কর্মসূচিতে বাধা প্রদান, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাট, এমনকি হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এ ছাড়া এসব ঘটনার মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

মো. খালিদুর রহমান বলেন, এসব সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনকে আরও নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনের শেষে তিনি নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেন, অ্যাডভোকেট আশ্রাফুজ্জামান শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ অন্যরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com