Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৩:৩২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » শায়েস্তাবাদে জানালার গ্রিল কেটে শিক্ষকের বাড়িতে চু*রি
২৮ January ২০২৬ Wednesday ৪:৫৪:৫২ PM
Print this E-mail this

শায়েস্তাবাদে জানালার গ্রিল কেটে শিক্ষকের বাড়িতে চু*রি


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের শাহ আলম মাস্টারের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

শাহ আলম মাস্টারের স্ত্রী মাহমুদা বলেন, ব্যাবসা করার সুবাদে আমার ছেলে ও পূত্রবধূ বরিশাল শহরে থাকে আমি গ্রামের বাড়িতে থাকি। ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পরদিন আজ মঙ্গলবার দুপুরে আমার ভাসুরের মেয়ে ফোন করে জানান বাড়ির পিছনের জানালার লোহার গ্রিল কেটে চোর বাড়িতে ডুকেছে। পরবর্তীতে এসে দেখি চোর বাড়িতে ডুকে ৩টি ফ্যান, তিন ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন, ৭ ভরি ওজনের ৩ জোরা রুলি, ১২ ভরি ওজনের ২টি গলার হাড়, আড়াই ভরি ওজনের ৩ জোড়া ঝুমকা ও নগদ ৫০-৬০ হাজার টাকা এবং জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।

শাহ আলম মাস্টারের ছেলে জাকারিয়া বলেন, মা আমার বাসায় বেড়াতে আসার পরদিনই কে বা কারা জানালার গ্রিল কেটে ঘরে ডুকে মালামাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে বাড়িতে এসে দেখি স্বর্ণ, নগদ টাকা ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন- চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com