বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া কালীগঞ্জ পন্টুনে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় ‘ফারহান-৯’ নামে লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটে।
রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি।
এর আগে একটি ভিডিও দেখা যায় ঢাকাগামী ফারহান-৯ লঞ্চটি দ্রুত গতিতে পন্টুনে সজোরে ধাক্কা দেয়। এতে পন্টুনটি একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, ‘রাতে ঢাকার উদ্দেশ্যে পন্টুনে অপেক্ষারত ছিলেন যাত্রীরা। এ সময় দ্রুত গতিতে এসে ফারহান-৯ পন্টুনে ধাক্কা দেয়। এসময় যাত্রীরা পড়ে গিয়ে আহত হয়েছে।’
ঘাট ইজারাদার আকবর আলী চৌধুরী জানান, ‘চাহিদার চেয়ে ঘাটটিতে ছোট একটি পন্টুন দেয়া। এখানে প্রতিদিন গড়ে ২০/২৫টি লঞ্চ আসা যাওয়া করে। যাতায়াত করে হাজার হাজার যাত্রী।
এ বিষয়ে কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, ‘ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)