Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ৭:৪৮ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বরগুনা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিনহা গ্রেফতার
১ February ২০২৬ Sunday ১০:০৭:১০ PM
Print this E-mail this

বরগুনা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিনহা গ্রেফতার


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নাফিউল ইসলাম সিনহাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে বরগুনার বামনা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মো. নাফিউল ইসলাম সিনহা বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন মাইঠা এলাকার মো. নাসির উদ্দিন এর ছেলে। তার গ্রামের বাড়ি বামনা উপজেলার বলইবুনিয়া‌ গ্রামে।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে বামনা উপজেলার বাইনবুনিয়া থেকে সিনহাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। এছাড়াও বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সরকারবিরোধী লিফলেট বিতরণ, ঝটিকা মিছিল, মশাল মিছিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জন্মদিন পালন ও নো ভোট-নো ভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছিল। সে উক্ত কর্মকাণ্ডের প্রধান সমন্বয়ক বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারের পর সিনহাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com