Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ৭:০০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » সংখ্যালঘু ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার’র
২ February ২০২৬ Monday ১২:৫০:৪২ AM
Print this E-mail this

সংখ্যালঘু ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার’র


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ, নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত বাবুগঞ্জ ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের মোট ২৬ জন প্রতিনিধি। বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এই প্রতিনিধিরা নিজ নিজ এলাকার নিরাপত্তাবস্থা, ভোটকেন্দ্রের পরিবেশ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক (৬২ ইবি)। তিনি বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যাতে শান্তিপূর্ণ, বাধাহীন ও নিরাপদ পরিবেশে প্রতিটি নাগরিক প্রয়োগ করতে পারেন, এটি নিশ্চিত করা আমাদের আইনি ও পেশাগত দায়িত্ব। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ রক্ষা করা আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার।”তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তি সংখ্যালঘু ভোটারদের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন বা অবৈধ প্রভাব বিস্তার করতে চায়, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।”সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের সম্প্রদায়ের উদ্বেগ, প্রত্যাশা এবং মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতামত প্রকাশ করেন। অনেকেই জানান, অতীতের অভিজ্ঞতার তুলনায় এবার নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি আরও সুসংগঠিত বলেই মনে হচ্ছে। এছাড়া সংখ্যালঘু প্রতিনিধি দল এলাকাভিত্তিক চলমান নিরাপত্তা পরিস্থিতি, জনমনে থাকা আশঙ্কা ও সচেতনতা বাড়ানোর বিভিন্ন
বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আশা প্রকাশ করেন যে নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকবে এবং সংখ্যালঘু জনগোষ্ঠী নির্ভয়ে ভোট প্রদান করতে পারবেন। মতবিনিময় সভার শেষে ক্যাম্প কমান্ডার সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায়
সামরিক বাহিনী, র‍্যাব, পুলিশ এবং আনসারসহ সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। সভা শেষে উপস্থিত প্রতিনিধিরা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং
নিজ নিজ সম্প্রদায়ের ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে একযোগে কাজ করার আশ্বাস দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com