Current Bangladesh Time
Friday October ৩০, ২০২৬ ২:৩৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » বরিশাল ৪: ধানের শীষের ব্যানার-ফেস্টুনে ছেঁয়ে গেছে জামায়াতের সমাবেশস্থল
৪ February ২০২৬ Wednesday ৭:২২:০৬ PM
Print this E-mail this

বরিশাল ৪: ধানের শীষের ব্যানার-ফেস্টুনে ছেঁয়ে গেছে জামায়াতের সমাবেশস্থল


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে অবস্থিত সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে দলটির নেতাকর্মীরা।

তবে জনসভাস্থল ঘিরে দেখা গেছে ভিন্ন চিত্র। বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠ ও তার আশপাশ এলাকা ঘুরে দেখা যায়, চারদিক ছেয়ে গেছে ধানের শীষের ফেস্টুন-ব্যানারে।

বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজিব আহসানের ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে মাঠের চারদিক এবং সমাবেশস্থলের আশপাশের পথে। প্রথম দেখায় মনে হবে, সেখানে জামায়াতের নয় বিএনপির কোনো সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিষয়টিকে ‌‘গায়ে পড়ে সংঘর্ষ লাগতে আসা’ বলে মন্তব্য করছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। একইসঙ্গে এটিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ বলেও মন্তব্য করেন তারা।

জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের মিডিয়া বিভাগের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‌‘ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার থাকলে এহেন কাজ কোনো রাজনৈতিক দল করতে পারে না। যেখানে একটি রাজনৈতিক দলের প্রধান আসবেন, সেই মাঠের আশপাশে অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন এভাবে টানানো কোন লেভেলের শিষ্টাচার?’

মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। তাদের উচিত ছিল আমাদের দলীয় প্রধানের আগমনের অনুষ্ঠানে সহযোগিতা করা। উল্টো তারা এখানে পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝামেলা করতে চাচ্ছে। এ আচরণ অগণতান্ত্রিক।’

এ বিষয়ে জানতে বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজিব আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন বলেন, ‘আমরা নির্বাচনি কোনো আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার-ফেস্টুন লাগাইনি। রাস্তার আশপাশে ব্যানার-ফেস্টুন লাগাতেই পারি। আর জামায়াতের আমির আসার বিষয়ে তারা আমাদের কাছে কোনো ধরনের সহযোগিতাও চায়নি। বরং বিগত দিনে জামায়াতের লোকজন বিএনপির ব্যানার-ফেস্টুনের ওপর তাদের নিজেদেরটা লাগিয়েছে। আমরাতো কারও কাছে অভিযোগ করিনি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com