Home » আমতলী » বরগুনা » আমতলীতে মাদকসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
৫ February ২০২৬ Thursday ১২:৫২:১৯ AM
আমতলীতে মাদকসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে ছাত্রলীগের সাবেক এক নেতার বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই সময় বিপুল পরিমাণ মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসহাক আকন সবুজ (৪০) ও আবুল কালাম আজাদ (৩৯)। সবুজ তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী।
পরে তাৎক্ষণিক উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ দিনের কারাদণ্ড দেন। আজ বুধবার তালতলী থানা-পুলিশ তাঁদের কারাগারে পাঠায়।
জানা গেছে, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঝাড়াখালি গ্রামের ইসহাক আকন সবুজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছেন। মঙ্গলবার রাতে তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মিরাজ জমাদ্দারের বাসার তৃতীয় তলায় মাদক সেবক করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় মাদক, মাদক সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত দুজনকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত