ওষুধ বিক্রয় ও ফার্মেসিগুলোতে বিভিন্ন অনিয়ম প্রতিরোধে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে মোট ৯টি মামলায় ২৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বুধবার (১৩ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ জয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট, নাজিরপুর উপজেলার হাসপাতাল রোড ও শ্রীরামকাঠী, কাউখালী উপজেলা, পিরোজপুর সদর এবং মঠবাড়িয়া উপজেলায় একযোগে মোট ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ নানা অভিযোগে মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে ৯টি মামলায় মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মামলাগুলোর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ২টি, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় ১টি, ৪০(গ) ধারায় ১টি এবং ৪০(ঘ) ধারায় ২টি মামলা দায়ের করা হয়। এছাড়া মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী আরও ৩টি মামলা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল