Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১২:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় ৭৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল গ্রেপ্তার
১৪ May ২০২৬ Thursday ১১:০৬:১৬ AM
Print this E-mail this

বানারীপাড়ায় ৭৬ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল গ্রেপ্তার


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: 

বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভার সীমান্তবর্তী উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের  মহিষাপোতা গ্রামের বাড়িতে থানার ওসির নির্দেশনায় উপ-পরিদর্শক আঃ বারেকের নেতৃত্বে  মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে ওসিসহ থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, উপজেলাজুড়ে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বানারীপাড়াসহ দক্ষিণাঞ্চলের মাদক সম্রাট সোহেল অস্ত্র ,নারী নির্যাতন ও মাদক আইনে ২৪টি  মামলার আসামী। বিভিন্ন সময় র ্যাব- পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ সে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা অব্যাহত রাখে। তার মাদক ব্যবসার কারনে এলাকার কিশোর ও যুবসমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে ।  মাদকাসক্তদের পরিবারে বইছে অশান্তির দাবানল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com