Current Bangladesh Time
Monday October ৫, ২০২৬ ২:০৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » পাঁচ বছর পর আগের নামে ফিরছে ‘বরিশাল ল কলেজ’
২ March ২০২৬ Monday ৫:০৬:১৫ AM
Print this E-mail this

পাঁচ বছর পর আগের নামে ফিরছে ‘বরিশাল ল কলেজ’


বরিশাল ল কলেজ দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে পূর্বের নামে ফিরে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন আইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘বরিশাল ল কলেজ’। এর আগে কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ’। তবে এবার আবারও আগের নামে ফিরে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ, বরিশাল’-এর নাম পরিবর্তন করে ‘বরিশাল ল কলেজ, বরিশাল’ নামকরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’ অনুমোদন দেওয়া হয়। ওই বছরের ১৮ মার্চ কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে নাম পরিবর্তনের জন্য পাঁচ লাখ টাকা ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বরিশাল ল কলেজ দেশের অন্যতম প্রাচীন আইন কলেজ হিসেবে পরিচিত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com