Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৭:৫১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ব্যাংক পাড়ায় সক্রিয় ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক
৪ March ২০২৬ Wednesday ১২:৫১:৫৮ PM
Print this E-mail this

পটুয়াখালীতে ব্যাংক পাড়ায় সক্রিয় ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক


পটুয়াখালী প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীতে সক্রিয় হয়ে ওঠা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের সোনালী ব্যাংকের নিউ টাউন শাখা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— খুলনা জেলার ঝন্টু শেখ (৪৮), বাগেরহাট জেলার রবি হাওলাদার (৪৯) এবং খুলনা জেলার দেলোয়ার হোসেন (৬২)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ মার্চ) প্রায় ১২টার দিকে শহরের সোনালী ব্যাংক পিএলসি, নিউ টাউন শাখায় অবস্থান নেয় চার সদস্যের একটি সক্রিয় চক্র। ব্যাংকে আগত গ্রাহকদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সাদা পোশাকে ব্যাংক এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজের সঙ্গে চেহারা মিলিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় চক্রের অপর এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

ব্যাংকের শাখা প্রধান মো. কাউসার মোল্লা বলেন, ঈদকে সামনে রেখে এই চক্র সক্রিয় হয়ে উঠেছে। সন্দেহজনকভাবে কিছু ব্যক্তির চলাফেরা লক্ষ্য করলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ সদস্যরা ব্যাংকের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে ব্যাংকের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তাদের আটক করা সম্ভব হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জমান বলেন, আটক তিনজনই খুলনা জেলার বাসিন্দা। ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকায় কোনো অঘটন ঘটানোর আগেই তাদের গ্রেফতার করা গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com