Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:৪৬ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু
৬ March ২০২৬ Friday ১২:৫৭:৪৯ PM
Print this E-mail this

বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

Screenshot

উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পাওয়ার গৌরব অর্জন করেছেন। 

৩ মার্চ (মঙ্গলবার) বরিশালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে এ সম্মাননা প্রদান করে। বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মোহাম্মদ আহসান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব এবং বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নী প্রাণবন্ত সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান তার হাতে 

পুরস্কার তুলে দেন। তিনি উজিরপুর উপজেলা, বরিশাল জেলা এবং বরিশাল বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত হন।

নাহিদা রুমানা মিতু বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি মোশারফ হোসেন (মানিক মৃধা) ও শাহানারা হোসেনের কন্যা। বর্তমানে তিনি পিরোজপুর জেলা যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারিক কার্যক্রমে সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি ইতোমধ্যে প্রশংসা কুঁড়িয়েছেন।

তার এই গৌরবোজ্জ্বল অর্জনে উজিরপুরবাসী গৌরবান্বিত ও আনন্দিত । স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন  জানিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com