Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৭:৫৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন, যুবক আটক
৮ March ২০২৬ Sunday ৫:০৬:৫৩ PM
Print this E-mail this

পটুয়াখালীতে মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন, যুবক আটক


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) সকালে শহরের টাউন জৈনকাঠি এলাকার ১ নম্বর ওয়ার্ডের আউড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম বিশ্বজিৎ রয় বিশু। তিনি ওই এলাকার অতুল রয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন বিশ্বজিৎ। তার অত্যাচারের কারণে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন বলেও জানা গেছে। রোববার সকালে মাদকের টাকার জন্য পারিবারিক কলহের জেরে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে স্থানীয়রা অভিযুক্ত বিশ্বজিৎ রয় বিশুকে আটক করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে আগুন লাগার ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। স্থানীয়রা জানান, আগুন লাগানো ব্যক্তি মাদকাসক্ত এবং তাকে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এটি তার বাবার ঘর, তাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com