Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে সাতলায় ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
১৩ March ২০২৬ Friday ৮:৫৭:৫২ PM
উজিরপুরে সাতলায় ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম টিপু, বরিশাল মহানগর জাসাসের সভাপতি মীর আদনান তুহিন, বরিশাল জেলা কৃষক দলের সদস্য সচিব সফরুল ইসলাম, সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নান্নু বালী, সাতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন বেপারী, উজিরপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক সুজন, উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টোটন, শোলক ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সবুজ ইসলাম রাজ, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মারজান রিদয় এবং সাতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের হিন্দু-মুসলিম ধর্মাবলম্বী স্থানীয় জনগণ। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও অর্থায়ন করেন সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাফিন খন্দকার রাহাত। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প