Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৫:১৮ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রিবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৮ জন আহত
১৩ March ২০২৬ Friday ৯:৫২:০৯ PM
Print this E-mail this

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রিবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৮ জন আহত


নিজস্ব প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রিবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে মহাসড়কের ইচলাদী সাকুরা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী অপর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ কমপক্ষে ৮ জন আহত হয়। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অপরদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com