Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » উন্নয়নের যত প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন হবে: মেহেন্দিগঞ্জে নৌ প্রতিমন্ত্রী
১৪ March ২০২৬ Saturday ৬:২৯:১৪ PM
উন্নয়নের যত প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন হবে: মেহেন্দিগঞ্জে নৌ প্রতিমন্ত্রী
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
নির্বাচনের আগে যত উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জের সরকারি পাতারহাট আর.সি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আজ আমি প্রতিমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। আমি আমার নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে সেগুলো এই পাঁচ বছর মেয়াদেই বাস্তবায়ন করব।’
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যারা মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত অভিযান চলমান থাকবে।’
এছাড়াও নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না।’
অবৈধভাবে খাল দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদেরকে ওই জায়গা ছেড়ে দিতে হবে, আপনি যত ক্ষমতাশালী হোন না কেন, দখলকৃত জায়গা ছেড়ে দেয়ার প্রস্তুতি গ্রহণ করেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। আর সেই সুন্দর সমাজ গঠনে আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।’
ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা