বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আবারও প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দিবসটি পালনে আলোচনা সভা, দোয়া এবং ইফতার কর্মসূচি পালন করে তারা।
বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে এ কর্মসূচি আয়োজন করে। এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ভিডিওতে দেখা যায়, কাউনিয়া থানা এলাকার কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারে দোয়া মোনাজাত কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। মোনাজাত শেষে বিভিন্ন স্লোগানও দেয় তারা।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি পালনের কোনো তথ্য জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নগরীর বধ্যভূমিতে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত আয়োজন করে ছাত্রলীগ নেতা রাজিব খান। সেই ঘটনায় গোটা নগরজুড়ে আলোচনা সমালোচনার মধ্যেই বঙ্গবন্ধুর জন্মদিনে আবারও প্রকাশ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের