বাবুগঞ্জ প্রতিনিধি ॥ প্রশাসন,সাংবাদিক,শিক্ষক,সুশীল সমাজ ও এতিম ছাত্রদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আজিুজল হক।
বুধবার (১৮ মার্চ) বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যেই সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, যা পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খুব দ্রুত সময়ের মধ্যে বাবুগঞ্জ-মুলাদী এলাকার সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান,সাবেক সভাপতি ইসরত হোসেন কচি,উপজেলা বিএনপির সদস্য সচিব ওযাহিদুল ইসলাম প্রিন্স,সাবেক সাধারন সম্পাদক সামসুল আলম ফকির,ইউনুস আলী রবি,উপজেলা যুগ্না আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার,এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক প্রমুখ।অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও