Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ৭:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে কৃষকদল নেতাকে সপরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ
২৬ March ২০২৬ Thursday ৯:০৫:৪৯ PM
Print this E-mail this

বরিশালে কৃষকদল নেতাকে সপরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ


নিজস্ব প্রতিনিধি:

ঘরে কেরোসিন ছিটিয়ে বরিশাল সদর উপজেলা কৃষকদল সভাপতিকে সপরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি টের পেয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন শিশুসহ পরিবারের সাত সদস্য।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক দল নেতা মারুফ আহমেদ নান্নার অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ঘরে আগুন দিয়ে সপরিবারে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা।

তিনি জানান, বাড়িতে নান্না, তার স্ত্রী, ৩ বছর বয়সী কন্যা সন্তান, ছোট ভাই আসাদ আহমেদ উজ্জ্বল, তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে পরিবারের সবাই বাড়িতে ঘুমিয়ে ছিলেন।

নান্না বলেন, রাত ২টার দিকে কেরোসিনের গন্ধে হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন দেখতে পাই, ঘরের এক কোণে বাইরে থেকে আগুন জ্বলছে।তখন চিৎকার দিয়ে বাইরে নামতে গেলে দেখতে পাই, ঘরের সবগুলো দরজা বাইরে থেকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একপর্যায় টিনের ঘরের বেড়া ভেঙে বাইরে বের হই।

উপজেলা কৃষক দল সভাপতি মারুফ আহমেদ নান্না দাবি করেন, ঘরের চারদিকে কেরোসিন ছিটানো ছিল। ঘটনার সময় দুজনকে পালিয়ে যেতে দেখেছি।তবে তাদের সঙ্গে আমার কখনই কোনো বিরোধ ছিল না। তবে জমি নিয়ে স্থানীয়ভাবে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই ওই দুজনকে দিয়ে ঘরে আগুন লাগিয়ে আমাদের সপরিবারে হত্যার চেষ্টা করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) আব্দুল জলিল বলেন, ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ভুক্তভোগী কৃষক দল নেতা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com