Home » তালতলী » বরগুনা » বরগুনায় আছিয়া হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার
২৬ March ২০২৬ Thursday ৯:১১:৩২ PM
বরগুনায় আছিয়া হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার
তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ আছিয়া হত্যা মামলায় প্রধান দুই আসামি স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প সদস্যরা গত মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বুধবার র্যাবের বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া গ্রামের মো. ফরহাদ পহলান (৩০) বিয়ের পর থেকেই তার স্ত্রী আছিয়াকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। মেয়ের সুখের কথা চিন্তা করে স্বর্ণালংকারসহ দুই লাখ টাকা এবং ৩টি গরু ক্রয় করে দেন আছিয়ার বাবা। পরে বিদেশে যাওয়ার জন্যও তিন লাখ টাকা প্রদান করেন মেয়ের জামাইকে। কিন্তু বিদেশে কাজকর্ম না করে দেশে ফেরত এসে স্ত্রীর কাছে পুনরায় দুই লাখ টাকা দাবি করে সে। তা দিতে অস্বীকৃতি জানালে আছিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে ফরহাদ।
এরপরে গত ৬ মার্চ রাত ১২টার দিকে ফরহাদ তার শ্বশুরের মোবাইল নম্বরে ফোন দিয়ে জানান আছিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে মৃতের বাবা জামাই বাড়িতে এসে দেখতে পান আছিয়ার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মৃতের বাবা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ হত্যাকাণ্ডের পর গত ২৪ মার্চ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে মামলার দুই প্রধান আসামি মো. ফরহাদ পহলান ও তার বাবা আ. রব পহলানকে (৬০) র্যাব-৭ এর সহায়তায় গ্রেফতার করে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। পরে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, আছিয়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে র্যাব-৮ এর সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তারা এখন থানা হেফাজতে আছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের