Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১:০০ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন।।
২ April ২০২৬ Thursday ১১:২৫:০৬ PM
Print this E-mail this

জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন।।


সৈয়দ মো. রাসেল, কলাপাড়া. পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গর্বিত সন্তান মো. মঞ্জুরুল হোসেনকে (জেলা ও দায়রা জজ) জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

  আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক  মন্ত্রনালয়ের আইন ও বিচার বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানা গেছে। এতদিন তিনি আইন ও বিচার বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে নিযুক্ত ছিলেন।

মঞ্জুরুল হোসেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মাতুব্বর বাড়ির কৃতি সন্তান।তিনি শিক্ষা জীবনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি আইন বিভাগের প্রতিনিধি হিসেবে সরকারিভাবে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ভারত সফর করেছেন।তিনি ১৮তম জুডিসিয়াল সার্ভিসের মাধ্যমে বিচার বিভাগের চাকরিতে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কলাপাড়ার কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে আমরা কলাপাড়া উপজেলার মানুষ গর্বিত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com